ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
• ছয় সন্তানের অবহেলায় গাছতলায় আশ্রয় ৯৫ বছরের শামসুলের • কুমিল্লায় ভাঙতি টাকা নিয়ে বিরোধ,অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা • মুড়ির প্যাকেটে বিস্ফোরণ, খুলনায় জামায়াত নেতা দগ্ধ • চিকিৎসক থেকে মঞ্চের সেরা, ‘মিস অ্যান্ড মিসেস ডাক্তার’ হলেন ছোঁয়া • ১৫ বছর ধরে মিমির পাশে থাকা সেই মানুষটি কে? • পাবনায় ছাত্রীনিবাসের কক্ষ থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার • বালুর স্তূপে কান্নার শব্দ, জীবিত নবজাতক উদ্ধার • ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন • মিঠাপুকুরে অটোরিকশায় ঘুমন্ত চালকের মৃত্যু, ডেকেও মেলেনি সাড়া • নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে আহত ৯ পুলিশসহ ১১ জন


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

লালমোহনে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬


 লালমোহনে ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ভোলা: লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব মো. আলাউদ্দিন হাওলাদারের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বদরপুর ছাত্রদলসহ সর্বস্তরের জনগণের উদ্যোগে বুধবার (১৮ মার্চ) সকালে লালমোহন থানার সামনে এ কর্মসূচি পালন হয়। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা জানান, আহত আলাউদ্দিন বর্তমানে বদরপুর ইউনিয়ন (উত্তর) ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। গত পবিত্র শবে কদরের রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে সিরাজ হাওলাদার, কামরুল হাওলাদার, আলমগীর হাওলাদার, মনজু ও পারভেজ বেপারির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে আলাউদ্দিন হাওলাদারসহ ইসমাইল হাওলাদার, নুরু হাওলাদার, সালাউদ্দিন হাওলাদার, নয়ন হাওলাদার, কয়ছর মল্লিক ও হোসেন হাওলাদার গুরুতর আহত হন।

বর্তমানে গুরুতর আহত আলাউদ্দিন ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বক্তারা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত সোমবার পবিত্র শবে কদরের রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে বিএনপির দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজ হাওলাদার গ্রুপ ও ইসমাইল হাওলাদার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত আলাউদ্দিন হাওলাদার ও সালাউদ্দিন হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১:৪০:৫১   ১৩০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● ১২ বছর ঘরবন্দি সামিম, চিকিৎসার অভাবে থমকে জীবন
● আগৈলঝাড়ায় বসতঘরে তৈরি দুই কবর ভেঙে ফেললেন সজীব
● পটুয়াখালীতে পাঁচ বাস থেকে ১৩ লাখ টাকার নিষিদ্ধ মাছ জব্দ
● পরিবেশের ছাড়পত্র না থাকায় কাঁঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হলো ইটভাটা
● কাউখালীতে বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ, চার কিশোরী পেলেন লক্ষাধিক টাকা



আর্কাইভ