ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ার উন্নয়নে সকল দল মতের মানুষের সহযোগিতা চাইলেন এমপি মোশাররফ

কলাপাড়ার উন্নয়নে সকল দল মতের মানুষের সহযোগিতা চাইলেন এমপি মোশাররফ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬


 কলাপাড়ার উন্নয়নে সকল দল মতের মানুষের সহযোগিতা চাইলেন এমপি মোশাররফ

পটুয়াখালী: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘ভোটের কালি মুছে যাওয়ার আগেই বিএনপি তার নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রবর্তন সহ খাল খনন কর্মসূচির কাজ শুরু করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে বিএনপি’র পক্ষ থেকে আমি ভোটারদের কাছে যে সমস্ত ওয়াদা করেছিলাম তা বাস্তবায়নের কাজ শুরু করেছি। ‘ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু, মাদক ও সমসাময়িক বিভিন্ন বিষয় এবং ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারি প্রণোদনা বিতরন নিয়ে ধর্মীয় ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি এসব কথা বলেন।

কলাপাড়া ইউএনও কাউছার হামিদের সভাপতিত্বে ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ আরও বলেন, ‘ কলাপাড়াকে চাঁদাবাজ ও মাদকমুক্ত করা সহ কলাপাড়ার উন্নয়নে সকল দল মতের মানুষের সহযোগিতা চাই। আমি এমপি নির্বাচিত হওয়ার পর কলাপাড়ার সাতটি মসজিদ ও দু’টি মন্দিরে সরকারী অনুদান, ঈদের পর ছয়টি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণ কাজ শুরু করা সহ আরও ৩৫টি রাস্তা, ব্রিজ, কালভার্ট নির্মাণে দরপত্র আহবান করা হবে। এছাড়া মাধ্যমিক স্তরের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন বরাদ্দ হয়েছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম, জামায়াতের সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, প্রেসক্লাব সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু প্রমূখ।

অনুষ্ঠানে কলাপাড়ার ১৪ টি মসজিদ, ২টি মন্দির, ১টি করে গীর্জা ও বৌদ্ধ বিহারের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের হাতে সরকারি প্রণোদনা তুলে দেন এমপি। একই অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশন এর উদ্যোগে ১৫ জনকে ৬০০০ টাকার চেক, থেকে ৩৫০ জনকে ৭ লক্ষ টাকার চেক বিতরন, আগুনে ক্ষতিগ্রস্ত এক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও শুকনো খাবার এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন তুলে দেন এবিএম মোশাররফ হোসেন এমপি।

এনআর

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৪   ১৩৪ বার পঠিত  |   







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ