ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬


কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার

নেত্রকোনা: কলমাকান্দা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কলমাকান্দা প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক পাঠানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা সোহরাব হোসেন লিংকন, ব্যবসায়ী মালিক সমিতির সদস্য সচিব সেলিম মিয়া, শিক্ষক একেএম শাজাহান কবীর, সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ আকন্দ ও ফখরুল আলম খসরু প্রমুখ।

বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও নৈতিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কলমাকান্দা থানা জামে মসজিদের ইমাম মুফতি মামুনুর রশিদ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪৬:৪৪   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ