ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় বিজিএফ চাল না পাওয়ায় মানববন্ধন

হাতিয়ায় বিজিএফ চাল না পাওয়ায় মানববন্ধন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ ২০২৬


হাতিয়ায় বিজিএফ চাল না পাওয়ায় মানববন্ধন

নোয়াখালী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত বিজিএফের চাল না পাওয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এসময় তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বিচার দাবি করেন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোরালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, ঈদ উপলক্ষে তাদের জন্য চাল বরাদ্দের কথা জানানো হলেও তারা তা পাননি। স্থানীয় চকিদার তাদের বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তারা কোনো চাল পাননি বলে অভিযোগ করেন। তাদের দাবি, সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বার ও দায়িত্বপ্রাপ্তরা চাল নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিয়েছেন।

ভুক্তভোগীরা আরও বলেন, নদীভাঙনের কারণে তারা অসহায়ভাবে রাস্তার পাশে বসবাস করছেন। একাধিকবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেওয়া হলেও কখনো কোনো সহায়তা পাননি।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহের উদ্দিন বলেন, “তমরদ্দি ইউনিয়নের বরাদ্দকৃত কিছু কার্ড রাজনৈতিকভাবে বণ্টন করা হয়েছে, যার ফলে অনেক প্রকৃত অসহায় মানুষ চাল থেকে বঞ্চিত হয়েছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে তমরদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ উদ্দিন বলেন, “এই ইউনিয়নের জন্য ৭ হাজার ৫০০টি কার্ড বরাদ্দ এসেছে এবং সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। চাল না পাওয়ার কোনো অভিযোগ আমার কাছে আসেনি।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫০:৫৭   ১৬৫ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ