ঢাকা    শুক্রবার, ১৯ জুন ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


লালমোহনে প্রতিবন্ধীদের মাঝে ক্ষুদ্র ব্যবসার সহায়তা প্রদান

ভোলা: লালমোহন উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার জন্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের আবুগঞ্জ বাজারে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ১০জন প্রতিবন্ধী নারীকে সেলাই মেশিন ও ৫জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ক্ষুদ্র ব্যবসার জন্য ৩জনকে আর্থিক সহায়তা ও ৫জনকে ছাগল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল।

দ্বীপ উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মো. ইউনুছের সভাপতিত্বে এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. সফিউল্যাহ হাওলাদার, ফয়সাল তালুকদার, কালমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বাহাদুর মিয়া, ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধরণ সম্পাদক মো. জাকির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৬:৪৫   ৫১ বার পঠিত  |   

----