ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাই

কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাই


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


কাউখালীতে প্রবাসীর ছেলেকে পিটিয়ে টাকা ছিনতাই

পিরোজপুর: কাউখালীতে ছিনতাইকারীর হামলায় ইমরান তালুকদার (২২) নামে এক প্রবাসীর ছেলে মারাত্মক আহত হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঈদের আগের দিন বিকেলে কাউখালী কেজি ইউনিয়ন সরকারী বালক বিদ্যালয়ের সড়কে এ ঘটনা ঘটে। আহত ইমরান কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ঝালকাঠী জেলার গুয়াটন গ্রামের দুবাই প্রবাসী মোস্তাফিজুর রহমান এর ছেলে।
ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, ইমরান গুয়াটন থেকে কাউখালী উপজেলা সদরে ঈদের কেনাকাটা করার জন্য কাউখালী সরকারী বালক বিদ্যালয়ের সড়কে টেম্পু স্ট্যান্ড এলাকায় ৪/৫জন ছিনতাইকারী তাকে চাকু দেখিয়ে গতিরোধ করে এবং এলোপাতারী ভাবে মারধর করে। এ সময় লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং ইমরান এর নিকট থেকে প্রায় ২২ হাজার টাকা এবং মোবাইল নিয়া যায়। আহত ইমরান এ সময় দুইজন ছিনতাইকারীকে চিনতে পারে বলে জানিয়েছেন।তাদের বাড়ি ঝালকাঠি সদর থানার গুয়াটন গ্রামে।

আহত ইমরানের পিতা দুবাই প্রবাসী মোস্তাফিজুর রহমান তালুকদার সাংবাদিকদের মোবাইল ফোনে তার ছেলের উপর ছিনতাইকারীদের হামলার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্বারের জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।

এ ব্যাপারে কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লা জানান,অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২১:৩৪   ৯৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ