ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে নদীর জলে ডুবে শিশু নিখোঁজ

চরফ্যাসনে নদীর জলে ডুবে শিশু নিখোঁজ


বিশেষ প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


চরফ্যাসনে নদীর জলে ডুবে শিশু নিখোঁজ
ভোলা: চরফ্যাসনে নানা বাড়ি বেড়াতে এতে নদীতে গোসল করতে নেমে তেতুঁলীয়া নদীর খড়স্রোতে সাব্বির(৮) নামের এক শিশুর নিখোঁজের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে শশীভূষণ থানার চর কলমী ইউনিয়নের বকসী লঞ্চঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনার পরপরই তৎখক্ষিণ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হলে চরফ্যাসন ফায়ার সার্ভিসকে খবর দেন। চরফ্যাসন ফায়ার সর্ভিস টিম উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন বলে জানাগেছে। নিখোঁজ শিশু সাব্বির চর কলমী ১ নম্বর ওয়ার্ডের নংলাপাতা গ্রামের রাসেল মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে ও শিশুর বাবা রাসেল মিয়া জানান, শিশু সাব্বির ঈদে নানা বাড়িতে বেড়াতে আসেন। রোববার দুপুরে অপর শিশুদের সঙ্গে বকসী লঞ্চঘাট এলাকায় অপর শিশুদের তেতুঁলিয়া নদীতে গোসল করতে যান। শিশু সাব্বির নদীতে লাফিয়ে পড়ে নদীর তীরের খড়স্রোতে কারনে তলিয়ে যান। তার সঙ্গে থাকা অপর শিশুরা উঠে সাব্বিরকে দেখেতে না পেয়ে চিৎকার দিলে স্থানীয় ব্যবসায়ী ও জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। কিন্তু নদীর স্রোতে তলিয়ে যাওয়ায় তাকে উদ্ধার করা যায়নি।
ফায়ার সার্ভিসের সাভ অফিসার মো. মাসুদ জানান, নদীতে ডুবে শিশু নিখোঁজের পর স্থানীয়দের খবররে ভিত্তিতে তিনিসহ তাদের টিম তেতুঁলিয়া নদীতে উদ্ধার অভিযান অব্যহত রেখেছেন। পরবর্তীতে ডুবরী দললের প্রয়োজন হলে বরিশাল থেকে আনা হবে।
শশীভূষণ থানার ওসি ফখরুল ইসলাম জানান, খবর শুনে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৪:৪২   ৭৭ বার পঠিত  |