ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষ কাজের আহ্বান:খন্দকার আবু আশফাক

সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষ কাজের আহ্বান:খন্দকার আবু আশফাক


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: রবিবার, ২২ মার্চ ২০২৬


 সাংবাদিকদের স্বাধীন ও নিরপেক্ষ কাজের আহ্বান:খন্দকার আবু আশফাক

ঢাকা: রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের স্বাধীনতা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

তিনি বলেছেন, “আমি নিজে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না। আমার কোনো ভুল হলে আপনারা লেখনীর মাধ্যমে গঠনমূলক সমালোচনা করবেন—আমি নিজেকে শুধরে নেব।”

রোববার (২২মার্চ) নবাবগঞ্জ উপজেলার কলাকোপা এলাকার তার নিজ বাড়িতে আয়োজিত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এসব কথা বলেন।
‘আমরা সত্য ও ন্যায়ের পক্ষে’ , “সাংবাদিকরা সমাজের দর্পণ। যেখানে অন্যায়-অনিয়ম হবে, তা তুলে ধরা আপনাদের নৈতিক দায়িত্ব। নির্ভয়ে, স্বাধীনভাবে এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে কাজ করুন। আমি চাই না আপনারা আমার মুখের দিকে তাকিয়ে সত্য বলা থেকে বিরত থাকুন। আপনাদের কলম শক্তিশালী হলে সমাজ ও রাষ্ট্র শক্তিশালী হবে।”
তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন ও এসিল্যান্ডের সঙ্গে কথা বলে ভুমিদস্যু ও প্রভাবশালীদের দখল থেকে উদ্ধার করে তা অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে বিতরণ করা হবে। সেই জমির কিছু অংশ লাইব্রেরি ও সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে।”

সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা অনুদান, ভিজিএফ চাল ও অন্যান্য সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। দোহার- নবাবগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনসাধারণ, জনপ্রতিনিধি,ইমাম সমিতি, সাংবাদিক ও সুশীল সমাজের সমন্বয়ে কোর কমিটির মাধ্যমে স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ করা হয় হবে।
তিনি আরও বলেন, “দুস্থ মানুষের হক নষ্ট করা যাবে না। রাষ্ট্রের টাকা জনগণের টাকা। সাংবাদিক, ইমাম ও সুধীসমাজের সমন্বয়ে একটি কমিটি করে প্রকৃত সুবিধাভোগীদের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হবে।” পরিশেষে সমাজ সংস্কারে ‘আমি’ নয়, ‘আমরা’ হয়ে কাজ করার আহ্বান জানান উপস্থিতি সবাইকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫২:৪৫   ২৫৯ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ