ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


 ভূঞাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

টাঙ্গাইল: ভূঞাপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, কোরান তেলাওয়াত, গীতা পাঠ, শহীদ ব্যাধিতে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা, ডিসপ্লে প্রদর্শন, ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তরে সকাল ৬ টায় শহীদ মিনারে পুস্কস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। এর আগে ছাব্বিশা শহীদ কদ্দুসের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । পরে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্যারেট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:২৮:৩৪   ১১৭ বার পঠিত  |