ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন

বোয়ালমারীতে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


 বোয়ালমারীতে নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস উদযাপন

ফরিদপুর: বোয়ালমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) থানা চত্বরে সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচি শুরু হয়। সকাল ৬:৪৫ মিনিটে স্বাধীনতা র‌্যালি, ৭টায় বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন মুক্তিযুদ্ধে নিহত শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ, সকাল ৮:৩০ মিনিটে জর্জ একাডেমির খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ও পুলিশ-আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, একাডেমিক সুপারভাইজার আয়েশা খাতুন, প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ, সাধারণ সম্পাদক কাজী আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান বকুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত প্রমুখ।

পরে সকাল সাড়ে ১০:৩০ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিকাল ৪টায় জর্জ একাডেমী খেলার মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ এবং মুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৩১:৪৪   ১১৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ