ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


আমতলীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বরগুনা: মহান ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় আমতলী  পৌর মিলনায়তনে  বীরমুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা দেওয়া হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর  সভাতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায়  বক্তব্য রাখেন আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আশ্রাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, আমতলী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, ইসলামী আন্দোলন আমতলী পৌর মখার সভাপতি মো. কামরুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা মো. মো. আনোয়ার হোসেন তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৯:৫৮   ১০৫ বার পঠিত  |