ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আমতলীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন


আমতলী(বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


 আমতলীতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বরগুনা: আমতলীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে প্রতুষ্যে ৩১বার তোপধ্বনি সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারী এবং বেসরকারী ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
১বার তোপদ্ধনির মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। সূর্যদয়ের সাথে সাথে উপজেলা পরিষদের সামনে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আমতলী, আমতলী পৌরসভার পক্ষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ জাফর আরিফ চৌধুরী। এসময় তার সাথে সকল সরকারী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে সকল মুক্তিযোদ্ধাবৃন্দ ও বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার।

এর পর একে একে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী থানা পুলিশের পক্ষে ওসি মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এর পুস্পস্তবক অর্পন করেন আমতলী সরকারী কলেজ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ অমতলী, সাবরেজিস্টার আমতলী, আমতলী হোসাইনয়া ফাজিল মাদরাসা, আমতলী সরকারী একে হাইস্কুল, এমইউ বালক বিদ্যালয়, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আমতলী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠনসমূহ। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর অঅরিফ চৌধুরী এসময় তার সাথে ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। জাতীয় পতাকা উত্তোলন শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করেন পুলিশ, বিএনসিসি, আনছারও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার স্কাউট। বিকেল ৪টায় আমতলী এমইউ বালক মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩২:৫৪   ৮৭ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ