ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষ


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬


 স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

পটুয়াখালী: বাউফলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বাউফল পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারধরে রূপ নেয়। সংঘর্ষ আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সালেহ আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অপ্রীতিকর এই ঘটনার সময় পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইসাহাক মিয়াসহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৪৩   ১৬৩ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ