ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বঙ্গবন্ধুকে নিয়ে পটুয়াখালীতে আপত্তিকর বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ

বঙ্গবন্ধুকে নিয়ে পটুয়াখালীতে আপত্তিকর বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬


বঙ্গবন্ধুকে নিয়ে পটুয়াখালীতে আপত্তিকর বক্তব্যে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ
পটুয়াখালী: ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এক বক্তব্য কে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়।স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ বিপিএম সেবা।

জানা গেছে, এ অনুষ্ঠানে জমিয়তে উলামার পটুয়াখালী জেলা শাখার সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী তাঁর বক্তব্যের এক পর্যায়ে “মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ছিল না” বলে মন্তব্য করেন। এ বক্তব্যের পরে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন।পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনাটি নিয়ে সোস্যাল মিডিয়া সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৪:৪১   ১২৬ বার পঠিত  |