ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » কলমাকান্দায় সড়কে ঝরলো এক প্রাণ, আহত পরিবারের তিন সদস্য

কলমাকান্দায় সড়কে ঝরলো এক প্রাণ, আহত পরিবারের তিন সদস্য


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ ২০২৬


কলমাকান্দায় সড়কে ঝরলো এক প্রাণ, আহত পরিবারের তিন সদস্য

নেত্রকোনা: কলমাকান্দায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হায়াতুল্লাহ (৪৮) নামের এক ব্যক্তির প্রাণ ঝরে গেছে। আহত হয়েছেন তার পরিবারের আরও তিনজন সদস্য। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের হীরাকান্দা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

জানা যায়, হায়াতুল্লাহ পরিবার নিয়ে একটি সিএনজিযোগে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু পথের মাঝেই নেমে আসে মৃত্যুর নির্মম ছায়া। বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ সিএনজিটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। আঘাত এতটাই ভয়াবহ ছিল যে, তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনায় আহত হন তার স্ত্রী খাদিজা আক্তার (৩৮), মেয়ে সুরাইয়া আক্তার (১২) ও ছেলে সালমান (১০)। তবে ভাগ্যক্রমে অক্ষত থাকে মেয়ে রুকাইয়া আক্তার (১৭) ও শিশু জুয়াইরা (২)।
স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হায়াতুল্লাহকে মৃত ঘোষণা করেন।

একটি ঈদের আনন্দঘন সময়, একটি পরিবারের হাসি—মুহূর্তেই পরিণত হলো শোকে। যে মানুষটি পরিবারের জন্য পথে নেমেছিলেন, তিনি আর ঘরে ফিরলেন না। রাস্তায় পড়ে রইল শুধু একরাশ আর্তনাদ, আর কিছু না বলা গল্প।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি—বেপরোয়া যান চলাচল আর অবহেলাই কেড়ে নিচ্ছে এমন তাজা প্রাণ। এখন প্রশ্ন একটাই—আর কত প্রাণ গেলে থামবে এই মৃত্যুর মিছিল।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:৩৪   ১৬৯ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ