ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে চাচার বিচারের দাবি চাইলো ভাতিজা

বাউফলে চাচার বিচারের দাবি চাইলো ভাতিজা


ইউসুফ আলম সেন্টু, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


 বাউফলে চাচার বিচারের দাবি চাইলো ভাতিজা

পটুয়াখালী: বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাঠিসোটা দিয়ে হামলা চালিয়ে মো. রেজাউল করিম (মানিক) ও মোসা. শাহানাজ বেগম(৪৩) এবং মো. ইমরান হোসেন নামে তিন ভাইবোনকে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আপন চাচা আলী হোসেনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে বিচারের দাবিতে আজ শনিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাকিরের ঘের সংলগ্ন সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা। আহতরা মদনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের পিতার নাম আফজাল হোসেন।
মানববন্ধনে ভূক্তভোগী পরিবারের সদস্য শাহীন বক্তব্যে বলেন, আমার আপন চাচা আলী হোসেনের সঙ্গে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় ৭/৮ মাস আগে চাচা আলী হোসেন বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। এক পর্যায়ে মামলাটি আদালতে পাঠায় থানায় পুলিশ। পরর্তীতে স্থানীয় শালিসদের মাধ্যমে আপোষ মিমাংশা হলেও ওই আপোষ মিমাংশার রোয়দাদ নামা আদালতে জমা দিয়ে মামলাটি তুলে ফেলার কথা থাকলে তিনি(মামলার বাদী আলী হোসেন) মামলাটি না তুলে মামলাটি চলমান রেখে আমাদেকে হয়রানি করে আসছেন।

আমি চাচার কাছে রোয়দাদ নামা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে স্থানীয় প্রভাবশালী হানিফ হেসেনসহ আরো ৭/৮ জনের একটি দল নিয়ে গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে আমার চাচাতো ভাই রেজাউল করিম মানিকের বসত ঘরে লাঠেসোটা নিয়ে হামলা চালিয়ে রেজাউল করিম (মানিক) ও তাঁর ভাই মো. ইমরানকে গুরুতর আহত করেন। এ সময় আহতদেরকে বাঁচাতে বোন শাহানাজ এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করা হয়। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় পরের দিন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে বাউফল থানার এস.আই মো. আরিফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:০৩   ৪৭ বার পঠিত  |