ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সন্তান বিক্রি করে চিকিৎসার কথা বলা বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন জেলা পরিষদের প্রশাসক

সন্তান বিক্রি করে চিকিৎসার কথা বলা বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন জেলা পরিষদের প্রশাসক


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ ২০২৬


সন্তান বিক্রি করে চিকিৎসার কথা বলা বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন জেলা পরিষদের প্রশাসক

খুলনা: কন্যা সন্তান বিক্রি করে লিভার ক্যান্সারে আক্রান্ত স্বামীর চিকিৎসা করতে চাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি। শনিবার দুপুরে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আত্তাপ গাজীকে দেখতে হাসপাতালে ছুটে যান জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পি।

নেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আত্তাপ গাজী। এসময় তিনি আত্তাপের চিকিৎসার সার্বিক খোঁজ খবরের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ সহ দলটির নেতাকর্মীরা।
দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে মনিরুল হাসান বাপ্পী কে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ময়না, চিকিৎসক, নার্স বৃন্দ সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, জেল জুলুমের নির্যাতনের শিকার বিএনপি নেতা মোঃ আত্তাপ গাজী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। উপায় না পেয়ে স্ত্রী ছোট্ট কন্যা সন্তান বিক্রি করে স্বামীর চিকিৎসা করতে চাওয়ার সংবাদ প্রকাশ হলে জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পির নির্দেশে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১০:১৫   ১৭০ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ