ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরে কলাবাগান থেকে পরিত্যক্ত কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার

ফরিদপুরে কলাবাগান থেকে পরিত্যক্ত কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


 ফরিদপুরে কলাবাগান থেকে পরিত্যক্ত কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার

ফরিদপুর: সদর উপজেলার করিমপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার গ্যাস (টিআর) সেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত দেড় টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে করিমপুর এলাকায় রইচ উদ্দিন মুন্সী (৫১)-এর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুরগামী পাকা সড়কের পাশে একটি কলাবাগান থেকে এসব কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত সামগ্রীগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো কোনো নাশকতামূলক উদ্দেশ্যে মজুত বা লুকিয়ে রাখা হয়েছিল। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত কার্তুজ ও টিয়ার গ্যাস সেল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের মজুদ রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:২৫:০১   ৮৩ বার পঠিত  |