ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

ভেড়ামারায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬


ভেড়ামারায় গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা

কুষ্টিয়া:ভেড়ামারা উপজেলার অন্যতম প্রাণপ্রবাহ হিসনা নদী রক্ষায় এক বড় সাফল্য দেখিয়েছে স্থানীয় প্রশাসন। গত ১ মার্চ নদীর জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের খবর গণমাধ্যমে আসার মাত্র এক মাসের মাথায় আজ ৩১ মার্চ (মঙ্গলবার) সেই দখলকৃত অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার। এদিন বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হিসনা নদীর অবৈধ দখলকৃত অংশে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে প্রভাবশালী একটি মহল নদীর জায়গা দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে আসছিল। এ নিয়ে গত ১ মার্চ সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রশাসনের এমন ত্বরিত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী ও সাধারণ মানুষ।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ডা: গাজী আশিক বাহার জানান, “নদী রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সরকারি আইন অমান্য করে কেউ নদীর জায়গা দখল করতে পারবে না। যেখানেই দখলের খবর পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, হিসনা নদী এক সময় প্রখর স্রোতস্বিনী থাকলেও বর্তমানে দখল ও দূষণে নদীটি তার অস্তিত্ব হারাতে বসেছে। প্রশাসনের এমন নিয়মিত অভিযান নদীটিকে পুনর্জীবন দান করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩২:৫৬   ২০২ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ