ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » তালতলীতে ট্রাকটরের চাপায় চালক নিহত

তালতলীতে ট্রাকটরের চাপায় চালক নিহত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬


তালতলীতে ট্রাকটরের চাপায় চালক নিহত
বরগুনা: তালতলীতে বুধবার সকাল সাড়ে ১০ টার সময় মালবোঝাই একটি ট্রাকটর উল্টে চালক মো. বেল্লাল প্যাদা নামে একজন নিহত হয়েছে। ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল মৌপাড়া গ্রামের জলিল প্যাদার ছেলে। ট্রাকটর চালক বেল্লাল তালতলী শহর থেকে রড সিমেন্ট বোঝাই করে মৌপাড়া গ্রামে যাচ্ছিলেন। এসময় সড়কের ডাল দিয়ে নীচে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটরটি উল্টে যায়।

চালক বেল্লাল এসময় ট্রাকটরের নীচে চাপা পরে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী থানার ওসি তদন্ত মো. শরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃতু মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৮:৪৬   ৮৪ বার পঠিত  |