ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দোহারে রাস্তা বন্ধের অভিযোগে পীর ডালু শাহ্ লাঞ্ছিত

দোহারে রাস্তা বন্ধের অভিযোগে পীর ডালু শাহ্ লাঞ্ছিত


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬


দোহারে রাস্তা বন্ধের অভিযোগে পীর ডালু শাহ্ লাঞ্ছিত
ঢাকা: দোহারে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগে পীর খন্দকার ডালু শাহ্ কে রাস্তায় ফেলে লাঞ্ছিত করেন স্থানীয়রা। পীর খন্দকার ডালু শাহ দোহার ফিলিং স্টেশনের কর্নধার/ মালিক এবং দোহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে দোহার ফিলিং স্টেশন সংলগ্ন জায়গায় পাক দরবার শরীফ স্থাপনা নির্মান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে দোহার বাজার ব্রীজ সংলগ্ন পায়ে হাঁটার সরু পথ ধরে সোনারবাংলা যাওয়ার চলাচলের রাস্তা বন্ধ করে দেন পীর ডালু শাহ। এসময়ে সোনারবাংলা এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ও স্থানীয়রা সড়ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে দোহার ফিলিং স্টেশন সংলগ্ন সড়কের জড়ো হউন। এ সময়ে স্থানীয়দের সাথে বাকবিতন্ডায় ঘটায় তাকে সেখানেই লাঞ্ছিত করেন স্থানীয়রা। এক র্পযায়ে স্থানীয়দের উপস্থিতিতে কিছু লোকজন কাটাতারের বেড়া উপড়ে ফেলেন।
সংবাদ পেয়ে দোহার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী স্থানীয়রা জানান,দোহার বাজার সংলগ্ন সোনারবাংলা এলাকা থেকে দোহার বাজারে এই রাস্তাটি দিয়ে প্রতিদিন শতাধিক লোকজন চলাচল করেন। হঠাৎ রাস্তাটি দোহার ফিলিং স্টেশনের মালিক পীর ডালু শাহ্ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা তার উপর চড়াও হউন এবং তাকে লাঞ্চিত করেন।
এ বিষয়ে দোহার ফিলিং স্টেশনের মালিক পীর খন্দকার ডালু শাহ্ বলেন, এটি আমার ব্যক্তি মালিকানাধীন জমি। জমিটির পাশে পাক দরবার শরীফ ও আমার পেট্রোলপাম্প রয়েছে। এই দুটি স্থাপণা রক্ষার জন্য আমি কাটাতারের বেড়া দিয়ে জায়গাটি বন্ধ করে দিয়েছি। কিন্তু স্থানীয় কিছু সন্ত্রাসী চক্র আমাকে আঘাত করে লাঞ্ছিত করেছে। আমি এখন হাসপাতালে আছি। চিকিৎসা নিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিব ইনশাআল্লাহ।
এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত মো. নুরুনবী জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক তিনি সহ তিনজন সাব- ইন্সপেক্টর নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আলামত হিসেবে সিসি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। দোহার ফিলিং স্টেশনের মালিক পীর খন্দকার ডালু শাহ্ চিকিৎসা নিতে হাসপাতালে রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, বিষয়টি নিয়ে পুলিশের একটি টিম কাজ করছে। সে যেই হউক সন্ত্রাসী কর্মকান্ডে কাউকে ছাড় নয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৩১   ২৭৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ