ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারীতে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ১ এপ্রিল ২০২৬


 নীলফামারীতে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি

নীলফামারী: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে সড়কের ধারে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে নীলফামারী সড়ক বিভাগের আয়োজনে শহরের লোকাল বাসস্ট্যান্ড এলাকায় চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
​

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, “সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারী জেলার সব পতিত জায়গা, নদীবন্দর, খাল-বিল এবং সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এই কর্মসূচি বিশেষ ভূমিকা রাখবে।”
​

নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, টেকসই পরিবেশ নিশ্চিত করতে আগামী এক বছরে নীলফামারী জেলার আঞ্চলিক ও মহাসড়কের ধারে ফলদ, বনজ ও ওষুধি—এই তিন প্রজাতির মোট তিন হাজার চারা রোপণ করা হবে।
​

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন,​সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী তানিসা তাসনিম সিনথিয়া, উপ-সহকারী প্রকৌশলী জুয়েলুর রহমান, সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, রোপণকৃত চারাগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ নজরদারি রাখা হবে যাতে প্রতিটি চারা পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হতে পারে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৮:৩২   ১২২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ