ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন আমতলীর কৃতি সন্তান তানভীর গনি

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন আমতলীর কৃতি সন্তান তানভীর গনি


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬


 প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন আমতলীর কৃতি সন্তান তানভীর গনি

বরগুনা: প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন আমতলীর কৃতি সন্তান তানভীর গনি। বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশ মন্ত্রী পরিষদ নাসিমুল গনি স্বক্ষরিত এক পত্রে তাকে এ নিয়োগ প্রদান করা হয়। এ দায়িত্ব পালন কালে তিনি প্রতিমন্ত্রীর মর্যদা ভোগ করবেন বলের পত্রে উল্লেখ করা হয়। তার এ নিয়োগে আমতলীতে চলছে আনন্দের বন্যা।
তানভীর গনি আমতলী পৌরসভার এতিহ্যবাহী গাজীবাড়ীর কৃতি সন্তান। তার বাবা মরহুম এমএ গনি অতিরিক্ত সচিব হিসেবে অবসরগ্রহন করেন। সর্বশেষ তিনি সিভিল এভিয়েশনে কর্মরত ছিলেন।
তানভীর গনির চাচাত ভাই মো. কামাল গাজী বলেন, তানভীর গনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন টাইবোর্ন ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর প্রেসিডেন্ট ও সহ-প্রতিষ্ঠাতা। তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ^বিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সে ¯œাতকোত্তর। তনিভীর গনি ও সাগর গনি দুই ভাই। তার ছোট ভাই সাগর গনি আমেরিকা প্রবাসী।
তানভীর গনি প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় আমতলী উপজেলা জুওে চলছে আনন্দের বন্যা। চায়ের দোকান থেকে সাধারন মানুষের মুখে মুখে চলছে তার এ নিয়োগ নিয়ে আলোচনা। আমতলী পৌরসভার চৌরাস্তা মোর এলাকার চাবিক্রেতা মো. নজরুল ইসলাম বলেন, মোগো আমতলীর পোলা এত বড় একটা দায়িত্ব পাইছে এ্যাতেই মোরা ব্যামালা খুশি।
আমতলী পৌরসভার পাঁচনম্বর ওয়ার্ডের বাসিন্দা বালু ব্যবসায়ী মো. মামুন বলেন, তানভীর স্যার আমাদের সারা আমতলীর গর্ভ। আশা করি সে আমাদের আমতলীর উন্নয়নে ভূমিকা রাখবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১০   ১৪৭ বার পঠিত  |