ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টারের শুভ উদ্বোধন

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টারের শুভ উদ্বোধন


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টারের শুভ উদ্বোধন

কুষ্টিয়া: ভেড়ামারায় উন্নত ও আদর্শ শিক্ষা বিস্তারের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’। ২ এপ্রিল বৃহস্পতিবার বাদ আছর শহরের প্রফেসর পাড়া এলাকায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের সোনামনিদের সঠিক ও সৃজনশীল শিক্ষায় গড়ে তুলতে এই ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। বিশেষ করে চারুকলা (ফাইন আর্টস), ক্যাডেট প্রস্তুতি এবং বৃত্তি পরীক্ষার কোচিংয়ের সমন্বয়ে এটি এই এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন মাত্রা যোগ করবে।

দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, “নতুন উদ্যমে এবং নতুন প্রেরণায় সু-শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর আদর্শের ভাবধারায় গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

এদিকে, নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলায় শুভকামনা জানিয়েছে ভেড়ামারা প্রেসক্লাব এর সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান। এক অভিনন্দন বার্তায় ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এই কোচিং সেন্টারটি অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, এখন থেকে প্রফেসর পাড়াস্থ এই সেন্টারে নিয়মিতভাবে ফাইন আর্টস, ক্যাডেট ও বৃত্তি পরীক্ষার বিশেষ পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৪:১৩   ৩৩৩ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ