ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারে গ্যাসের বোতল বেশি দরে বিক্রি,ডিলারকে জরিমানা

দোহারে গ্যাসের বোতল বেশি দরে বিক্রি,ডিলারকে জরিমানা


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬


 দোহারে গ্যাসের বোতল বেশি দরে বিক্রি,ডিলারকে জরিমানা

ঢাকা: দোহারে সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করায় আজাদ নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার জয়পাড়া বাজারে অভিযান পরিচালনার সময় এই অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজেস্ট্রেট মাঈদুল ইসলাম। এই সময়ে সহকারী কমিশনার ভূমি তাসফিক সিগবাত উল্লাহ ও দোহার থানার পুলিশ সদস্যরা সহযোগী করেন।

জানা যায়, গ্যাস ব্যবসায়ী আজাদ হোসেন বেশ কয়েকটি গ্যাসের ডিলার । অভিযোগ রয়েছে সরকার কতৃক নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি বোতল গ্যাসে ৬০০ টাকা বেশি দরে বিক্রি করছিলেন তিনি। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে অভিযানে নামেন। এ সময়ে মায়ের দোয়া এন্টারপ্রাইজের গোডাউনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয় প্রতিষ্ঠানটিকে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৩   ১৫১ বার পঠিত  |