ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন কলাপাড়ার মঞ্জুরুল হোসেন

জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন কলাপাড়ার মঞ্জুরুল হোসেন


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬


 আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হলেন কলাপাড়ার মঞ্জুরুল হোসেন

পটুয়াখালী: কলাপাড়া উপজেলার গর্বিত সন্তান মো. মঞ্জুরুল হোসেনকে (জেলা ও দায়রা জজ) জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তরের প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপ সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানা গেছে।

এতদিন তিনি আইন ও বিচার বিভাগের সলিসিটর (জেলা ও দায়রা জজ) হিসেবে নিযুক্ত ছিলেন।
মঞ্জুরুল হোসেন কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের মাতুব্বর বাড়ির কৃতি সন্তান।

তিনি শিক্ষা জীবনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি আইন বিভাগের প্রতিনিধি হিসেবে সরকারিভাবে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ভারত সফর করেছেন।
তিনি ১৮তম জুডিসিয়াল সার্ভিসের মাধ্যমে বিচার বিভাগের চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। কলাপাড়ার কৃতি সন্তানের নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে আমরা কলাপাড়া উপজেলার মানুষ গর্বিত।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:৫২   ১৭২ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ