ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মহম্মদপুরে নারীঘটিত বিরোধে যুবককে কুপিয়ে জখম

মহম্মদপুরে নারীঘটিত বিরোধে যুবককে কুপিয়ে জখম


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬


মহম্মদপুরে নারীঘটিত বিরোধে যুবককে কুপিয়ে জখম
মাগুরা: মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে নারীঘটিত বিরোধকে কেন্দ্র করে রাসেল (২০) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হামলায় তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথা, কাঁধ, হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে অসংখ্য ক্ষত সৃষ্টি হয়েছে।রাসেল ওই গ্রামের ভ্যানচালক বাদশা শেখের ছেলে। তিনি পেশায় খোয়া ভাঙার শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার ফেলু ফকিরের ছেলে কাবুল (২৫) তার স্ত্রীর সঙ্গে রাসেলের পরকীয়ার সন্দেহে এই হামলা চালায়। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে জানা গেছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।বর্তমানে রাসেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুজ্জামান জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৩   ১৩৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ