ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ৫ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি আনোয়ারুল হকের ইন্তেকাল

মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি আনোয়ারুল হকের ইন্তেকাল


জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


মানিকগঞ্জ-১ আসনের সাবেক এমপি আনোয়ারুল হকের ইন্তেকাল

মানিকগঞ্জ-১: (ঘিওর-দৌলতপুর ও শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবিএম আনোয়ারুল হক আর নেই।
রবিবার (৫ এপ্রিল) সকাল ৮টায় ঢাকার রাজধানীর শ্যামলী স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি— ইলাইহি রাজিউন)।
তিনি ১৯৪৯ সালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে সড়ক ও জনপথ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন।

এরপর ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামীলীগের টিকেটে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি সংসদ সদস্য থাকাকালে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ওই সময় তিনি জাফরগঞ্জ বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদিত করেন। এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর মৃত্যুতে মানিকগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:৩৮:০৩   ৪৪ বার পঠিত  |