ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল ২০২৬


 পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে রহস্যজনক চুরি

খুলনা: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা শনিবার রাতে জানালার গ্রীল কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ এর কার্যালয়ের আলমারি ও ড্রয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং সিসি ক্যামেরার সরঞ্জাম চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় অভিযোগ এবং তদন্ত কমিটি গঠন করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডাঃ জহিরুল ইসলাম বলেন রোববার সকালে এসেই স্যারের রুমে ঢোকার সময় দেখি দরজার ভিতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা এবং রুমের চেয়ার সহ বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। হাসপাতালের দামী জিনিসপত্র যেসব রুমে থাকে সেখানে চুরি হয়নি অথচ সিসি ক্যামেরার সরঞ্জাম চুরির বিষয়টি পরিকল্পিত হলেও হতে পারে হতে পারে এমন ধারণা করছেন অনেকেই । বর্তমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ যোগদানের পর স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেশ অনেক গুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। এতে নবাগত স্বাস্থ্য কর্মকর্তা এলাকায় প্রশংসিত হলেও অনেকেই ক্ষুব্ধ হয়েছেন।

এ-সব নানা কারণে জনবান্ধব স্বাস্থ্য কর্মকর্তাকে বেকায়দায় ফেলতে অথবা হাসপাতালের গুরুত্বপূর্ণ জিনিস গায়েব করতে এ ধরনের চুরির ঘটনা ঘটতে পারে বলে কেউ কেউ মন্তব্য করেছেন । এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ বলেন সকালে অফিসে এসে দরজা ভেঙে রুমে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা এবং রুমের আলমারি ও টেবিলের ড্র খোলা। আলমারি এবং ড্রয়ের জিনিসপত্র ও চেয়ার গুলো এলোমেলো অবস্থায় রয়েছে । সংঘবদ্ধ চোরেরা রুমের ভিতরের সিসি ক্যামেরার মনিটর, ডিভিআর ও রাউটার নিয়ে গেছে ।

শনিবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। পরে এ বিষয়ে থানা পুলিশ সহ উর্দ্ধতন কর্তৃপক্ষ কে অবহিত এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। সরেজমিন পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানিয়েছেন থানার ওসি অপারেশন জুলফিকার আলি। এদিকে এ ধরনের চুরি রোধ করা সহ হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাতের নিরাপত্তা বাড়ানো সহ চুরি ঘটনার অধিকতর তদন্ত করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১১   ১৮৮ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ