ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে বাসচাপায় খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত

আমতলীতে বাসচাপায় খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল ২০২৬


 আমতলীতে বাসচাপায় খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত

বরগুনা: আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে এর সমামনে সোমবার সকাল পৌনে ৬টার সময় মো. নুরুল হক মৃধা (৪৬) নিহত হয়েছেন। নিহত নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচপা উপজেলার আশখোলা গ্রামের বাসিন্দা। সে আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স এর খাদেম ছিলেন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, নিহত নুরুল হক মৃধা দীর্ঘদিন ধরে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের কমপ্লেক্স এর সামনে দাড়িয়ে বাস কিংবা মানুষের নিকট থেকে দানের টাকা সংগ্রহ করতেন। সোমবার ফজরের নামাজ শেষে সড়কের পাশে দাড়িয়ে টাকা সংগ্রহের সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারাণ। খবর পেয়ে কমপ্লেক্সের শিক্ষার্থী ও অপর খাদেম মো.আলতাফ হোসেন ঘটনাস্থলে উস্থিত হয়ে রক্তাত্ব অবস্থায় নুরুল হককে দেখতে পান।

এবং তাকে উদ্ধার কওে আমতলী হাসপাতালে নিয়ে আসেন। আমতলী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদেও নিকট হস্তান্তর করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৬:৪৩   ৯১ বার পঠিত  |