ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সুজানগরে পিবিআই পুলিশ পরিচয়ে বিয়ে,চাঁদাবাজি, অতঃপর…

সুজানগরে পিবিআই পুলিশ পরিচয়ে বিয়ে,চাঁদাবাজি, অতঃপর…


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল ২০২৬


 সুজানগরে পিবিআই পুলিশ পরিচয়ে বিয়ে,চাঁদাবাজি, অতঃপর…

পাবনা: সুজানগরে আরিফ মিয়া নামে ভুয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এক পুলিশকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।রবিবার রাতে সুজানগর পৌর শহর থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।সুজানগর থানার ওসি মো.মোজাফফর হোসেন সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।আরিফ মিয়া হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর রামপুর পার্ট এলাকার কাজল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, আরিফ মিয়া পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া এলাকার আব্দুর রহিম খানের মাস্টার্স সম্পূর্ণ করা মেয়েকে গত চার মাস পূর্বে পাঁচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করে পাবনা পিবিআই পুলিশ সদস্য পরিচয়ে বসবাস করছিল ।

এবং সুজানগর সহ বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয় ভীতি দেখিয়ে অনৈতিক আর্থিক সুবিধা আদায় করতে থাকেন। তারই ধারাবাহিকতায় এদিন সুজানগর পৌর শহরে এসে পিবিআই পুলিশ পরিচয় এক ব্যক্তির থেকে টাকা নিতে আসলে তার গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী গোপনে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার আরিফ মিয়াকে জিজ্ঞাসা করলে সে ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করে।

এ সময় তাকে তল্লাশি চালিয়ে একসেট ইউনিফর্ম, একটি পিবিআই পুলিশ সদস্যের ভুয়া আইডি কার্ড একটি ইউনিফর্মের বেল্ট ও মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক বিয়ে করে প্রতারণারও অভিযোগ পাওয়া গেছে।থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মামলার ভিত্তিতে আরিফ মিয়াকে সোমবার পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩১:০১   ১৩৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ