ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » পাইকগাছায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

পাইকগাছায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ


আশরাফুল ইসলাম সবুজ,পাইকগাছা (খুলনা)
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল ২০২৬


 পাইকগাছায় ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

খুলনা: পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামে আবজালুর রহমান মিঠু নামে এক ব্যবসায়ীকে মারধর করে প্রায় ৭০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার(৫মার্চ) রাতে উপজেলার চেচুয়া গ্রামের জামে মসজিদ এলাকায়। এ ঘটনায় প্রতিকার পেতে ভুক্তভোগী ব্যবসায়ী আবজালুর রহমান মিঠু পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আবজালুর রহমান মিঠু দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মৎস্য আড়তে দায়িত্ব পালন করে আসছেন। ঘটনার দিন গত রবিবার(৫মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তিনি কর্মস্থল থেকে দিনের হিসাব শেষে প্রায় ৭০ হাজার টাকা নিয়ে ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে সাইদের মিল মোড়ে নেমে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার সময় চেঁচুয়া জামে মসজিদের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে গোপালপুর গ্রামের মুনছুর গাজীর ছেলে মোমিন গাজী ও শফিকুল গাজী এবং একই গ্রামের সাজ্জাত গাজীর ছেলে শামিম গাজী সহ তাদের লোকজন তার পথরোধ করে। এ সময় দা, লাঠি, হাতুড়ি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা ব্যবসায়ী মিঠুর উপর অতর্কিত আক্রমণ চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এসময় মিঠুর সাথে থাকা আলমগীর গাজী বাঁধা দিয়ে হামলাকারিরা তাকেও মারপিট করে গুরুতর আহত করে। মারপিটের এক পর্যায়ে হামলাকারিরা ব্যবসায়ী মিঠুর কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

পরে তাদের আত্নচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রান নাশের হুমকি দিয়ে দ্রুত স্হান ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সর্বোপরি, এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।আর ভুক্তভোগীরা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পাইকগাছা থানার ওসি (তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:৩৬:০০   ১২১ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ