ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » দোহারের কিশোর গ্যাংয়ের তান্ডব, আটক ২

দোহারের কিশোর গ্যাংয়ের তান্ডব, আটক ২


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল ২০২৬


 দোহারের কিশোর গ্যাংয়ের তান্ডব, আটক ২

ঢাকা: দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাস্তা এলাকায় এক যুবককে নির্যাতনের ঘটনায় কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বড় বাস্তা এলাকার শেখ আকু কসাইয়ের ছেলে শেখ আকাশ (১৯), অপরজন হলেন চরকুশাই এলাকার আমির হোসেনের ছেলে মো. ইস্রাফিল (১৬)।

সোমবার দুপুরে উপজেলার কার্তিকপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযোগ সুত্রে ও পুলিশ সূত্রে জানা যায়, কুসুমহাটি বাস্তা এলাকার আলী নামে এক কিশোরকে তার বসতবাড়ি থেকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে মারধর করেন কিশোর গ্যাংয়ের টাইগার রাকিব গ্রুপের সদস্যরা।
পর পর দুদিন এই কিশোর গ্যাংয়ের নির্যাতনের শিকার হউন মো. আলী ও ইস্রাফিল।এ ঘটনায় আলীর মা বাদি হয়ে দোহার থানায় মামলা দায়ের করেন।

এমন একটি ভিডিও দোহারের স্থানীয় সাপ্তাহিক এশিয়া বার্তা নামক ফেইসবুক পেইজে প্রকাশিত হলে টনক নড়ে পুলিশ প্রশাসনের। জড়িতদের গ্রেফতারে মাঠে নামে দোহার থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় সোমবার উপজেলার কার্তিকপুর থেকে দুইজনকে গ্রেফতার করেন পুলিশ।

কুসুমহাটি ইউনিয়নের বাস্তা গ্রামের আবুল হাসেম জানান,এলাকায় টাইগার রাকিব গ্যাং সবচেয়ে ভয়ানক কিশোর গ্যাং হিসেবে পরিচিত। এই গ্রুপের প্রধান কাজ হচ্ছে মাদকদ্রব্য বিক্রি করা । মাদকের বিপক্ষে কেউ প্রতিবাদ করতে গেলেই তুলে নিয়ে অমানবিক নির্যাতন চালায় দলটি। পুলিশের নিয়মিত অভিযানে রাকিব ইয়াবাসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে সেই একই কাজ করে বেড়াচ্ছেন তার দলের সদস্যদের নিয়ে।
অপরদিকে মাহমুদপুরে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে নতুন এক কিশোর গ্যাং। আর এই গ্যাং এর সদস্যরা হলেন সিফাত, সুজন, ইয়াসিন ও রহমানসহ আরো অনেকে।

পুলিশ বলছে এই কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরতে তৎপর রয়েছেন দোহার থানা পুলিশের সদস্যরা।
এবিষয়ে দোহার থানা ওসি আবু বক্কর সিদ্দিক জানান, আলী নামে এক কিশোরকে নির্যাতনের ঘটনায় আলীর মা বাদি হয়ে দোহার থানায় মামলা দায়ের করেন। পরে আকাশ ও ইস্রাফিলকে গ্রেফতার করা হয়। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩০   ২৪২ বার পঠিত  |