ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ এপ্রিল ২০২৬


মঠবাড়িয়ায় টেকনিক্যাল স্কুল স্থানান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
পিরোজপুর: মঠবাড়িয়ায় নির্মাণাধীন উত্তর সোনাখালী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থানান্তরের ষড়যন্ত্রের প্রতিবাদে এবং দ্রুত কাজ শেষ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার বেলা ১১টায় মঠবাড়িয়া-সোনাখালী-পাথরঘাটা সড়কে আমড়াগাছিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
​ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় কয়েকশ নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা শিক্ষা প্রতিষ্ঠানটি নির্দিষ্ট স্থান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, উপজেলা বিএনপির প্রভাবশালী নেতারা স্থানীয়ভাবে প্রভাব খাঁটিয়ে এই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চলমান নির্মাণকাজ বন্ধ করার পাঁয়তারা করছেন। তারা কাজ বন্ধ করতে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন বলেও বক্তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত জরুরি। অথচ ব্যক্তিস্বার্থে একটি মহল জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটি বাধাগ্রস্ত করছে। বক্তারা অবিলম্বে সব বাঁধা অপসারণ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার দাবি জানান। একইসঙ্গে তারা প্রকল্পের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে দেশনায়ক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

​মানববন্ধনে বক্তব্য রাখেন, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচীব তাহসিন জামান রুমেল, স্থানীয় সমাজ সেবক তোতা মিয়া, ব্যবসায়ী ইয়াকুব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এলাকাবাসী জানান, শিক্ষা প্রতিষ্ঠানটি চালু হলে এই অঞ্চলের কয়েক হাজার শিক্ষার্থী কারিগরি শিক্ষার সুযোগ পাবে। তাই কোনো মহলের ষড়যন্ত্রের কারণে যেন এই স্বপ্নের প্রকল্পটি ভেস্তে না যায়, সেজন্য তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২৪   ১০০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ