ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » নবীগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান, ফুটপাাত দখলমুক্ত

নবীগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান, ফুটপাাত দখলমুক্ত


এম,এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


নবীগঞ্জ শহরে যানজট নিরসনে অভিযান, ফুটপাাত দখলমুক্তহবিগঞ্জ: নবীগঞ্জ পৌর শহরে দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখল সমস্যা নিরসনে অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন। সোমবার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ফুটপাত দখল করে দোকান বসানোর দায়ে ১৪টি মামলা দায়ের করা হয়। অভিযানে ১৪ জনকে আসামি করা হয় এবং তাদের কাছ থেকে সর্বমোট ২ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা শহরের ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:২২:২১   ৯৬ বার পঠিত  |