ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষক বৃদ্ধির দাবিতে মানববন্ধন

হাতিয়ায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষক বৃদ্ধির দাবিতে মানববন্ধন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬


 হাতিয়ায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস ও শিক্ষক বৃদ্ধির দাবিতে মানববন্ধন

নোয়াখালী: হাতিয়া উপজেলার চর আমানউল্যাহ এলাকায় অবস্থিত হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষক সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষার্থী এসোসিয়েশনের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, রকিব, ফিরোজ, শামীম, রাসেল, ইসমাইল সহ বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা।
বক্তারা বলেন, এই হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয় অনেক প্রাচীন এবং স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এই ইউনিয়নে অনেকগুলো স্কুল ছিলো যার সবগুলো নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুধু মাত্র এই বিদ্যালয়টি এখনো টিকে আছে। এটারও একটি অংশ অন্য ইউনিয়নের স্থানান্তরিত করা হয়েছে। কিছু কিছু কুচক্রী মহল এ বিদ্যালয়টি পুরোপুরি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এই বিদ্যালয়টা যদি এখানে না থাকে তাহলে এই ইউনিয়নের শত শত শিক্ষার্থী শিক্ষা থেকে বঞ্চিত হবে।
তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি নানা সমস্যায় জর্জরিত। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও স্থায়ী অবকাঠামোর অভাবে শিক্ষার্থীরা স্বাভাবিক পরিবেশে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে নিয়মিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের জন্য একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় সংখ্যক যোগ্য শিক্ষক নিয়োগ এবং শিক্ষার উপযোগী পরিবেশ নিশ্চিত করা না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানববন্ধনে উপস্থিত সবাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫১:৫৬   ২৩৯ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ