![]()
খুলনা: কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামে নদীর মাঝখানে মাছ ধরার সময় একটি নৌকা ডুবে গেছে। এতে এক জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচলেও অপর দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) নদীতে মাছ ধরার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা বিপুল রায় (৩৫), পিতা পরিতোষ রায়, সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
তবে নৌকায় থাকা উপেন মৃধা (৫০), পিতা মৃত শুধির মৃধা এবং মুকেন্দ মন্ডল (৪২), পিতা মৃত ধোনা মন্ডল এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি চালাচ্ছেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, নৌকাডুবির পর স্রোতের কারণে নিখোঁজ জেলেরা ভেসে যেতে পারেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৫৪:৪৪ ৪৭ বার পঠিত | ● কয়রা ● ট্রলার ● ডুবি