![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জ পৌর শহরের কলেজ বাজারে পঁচা ও নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৯ এপ্রিল বৃহস্পতিবার (দুপুরে) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পঁচা গলদা চিংড়ি বিক্রির অপরাধে ২০২২ সালের মৎস্য ও মৎস্য সম্পদ মান নিয়ন্ত্রন আইনে উপজেলার বাশাঁগাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র মাছ ব্যবসায়ী শামীম কে ৪ হাজার টাকা এবং ১৯৫০ সালের মৎস্য রক্ষন ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ প্রজাতির ‘পিরানহা’ মাছ বিক্রির দায়ে পৌর শহরের গুয়াগাও মহল্লার মৃত তোফাজ্জল হোসেনের পুত্র রাসেল নামে অপর এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, কলেজ বাজারে পঁচা গলদা চিংড়ি ও নিষিদ্ধ মাছ বিক্রির খবরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। একই সাথে পঁচা গলদা চিংড়ি ও নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ করা হয়।
তিনি আরও জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৩:৫৪ ৬৩ বার পঠিত | ● জরিমানা ● পীরগঞ্জ ● বিক্রেতা
----