ঢাকা    শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে বলিষ্ঠ ভূমিকা ছিল:এমপি নয়ন • আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনা নিঃসন্দেহে সীমালঙ্ঘন : শফিকুর রহমান • দোহারে মাদকাসক্ত স্বামীর কান্ড! স্ত্রীকে হত্যার চেষ্টা • পিরোজপুরের নাজিরপুরে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক • কাউখালীতে মা ইলিশ ধরায় ৩ জেলেকে জরিমানা, ৩০ হাজার টাকা আদায় • ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন • ভেড়ামারায় মা ইলিশ রক্ষায় ২৬ অভিযান, জব্দ ২৪ লাখ টাকার বেশি নিষিদ্ধ জাল • কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ ও সঞ্চয়ে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রশিক্ষণ • ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » পঁচা ও নিষিদ্ধ মাছ জব্দ পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাছ বিক্রেতাকে জরিমানা

পঁচা ও নিষিদ্ধ মাছ জব্দ পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাছ বিক্রেতাকে জরিমানা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 পীরগঞ্জে ভ্রাম্যমান আদালতে দুই মাছ বিক্রেতাকে জরিমানা
ঠাকুরগাঁও: পীরগঞ্জ পৌর শহরের কলেজ বাজারে পঁচা ও নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৯ এপ্রিল বৃহস্পতিবার (দুপুরে) ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পঁচা গলদা চিংড়ি বিক্রির অপরাধে ২০২২ সালের মৎস্য ও মৎস্য সম্পদ মান নিয়ন্ত্রন আইনে উপজেলার বাশাঁগাড়া গ্রামের আবুল কাশেমের পুত্র মাছ ব্যবসায়ী শামীম কে ৪ হাজার টাকা এবং ১৯৫০ সালের মৎস্য রক্ষন ও সংরক্ষণ আইনে নিষিদ্ধ প্রজাতির ‘পিরানহা’ মাছ বিক্রির দায়ে পৌর শহরের গুয়াগাও মহল্লার মৃত তোফাজ্জল হোসেনের পুত্র রাসেল নামে অপর এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পীরগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এনএম ইশফাকুল কবীর।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, কলেজ বাজারে পঁচা গলদা চিংড়ি ও নিষিদ্ধ মাছ বিক্রির খবরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। একই সাথে পঁচা গলদা চিংড়ি ও নিষিদ্ধ ‘পিরানহা’ মাছ জব্দ করা হয়।
তিনি আরও জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৫৪   ১৬২ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● ডিমলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
● ডিমলায় যুবদলের কমিটি পুনর্বিবেচনার দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ
● উলিপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, উদ্ধার ৫০০ পিস ইয়াবা
● উলিপুরে বিএনপির নেতাদের মধ্যস্থতায় সালিশের পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● ডিমলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্লোগান ‘ডিসেম্বরে খেলা হবে’



আর্কাইভ