ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » রংপুর » সমাজ কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন গোলাম মোস্তফা রঞ্জু

সমাজ কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন গোলাম মোস্তফা রঞ্জু


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


 সমাজ কল্যাণ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হলেন গোলাম মোস্তফা রঞ্জু

নীলফামারী: সমাজ কল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এর ব্যক্তিগত কর্মকর্তা (প্রিভিলেজ) হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল নীলফামারী জেলা শাখার আহবায়ক গোলাম মোস্তফা রঞ্জু। ৭এপ্রিল (মঙ্গলবার) গোলাম মোস্তফাকে মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব সঞ্চিতা বিশ্বাসের স্বাক্ষরে নিয়োগ প্রদান করা হয়।
গোলাম মোস্তফা রঞ্জু জেলা বিএনপির আহবায়ক কমিটির একজন সদস্য ছাড়াও পাশাপাশি জাতীয়তাবাদী মৎসজীবীদল রংপুর বিভাগীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি এর আগে জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
তিনি সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়াল খাতা গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে।
তিনি এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ায় জেলার রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার ব‍্যক্তিরাসহ শুভাকাঙ্খীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পেয়ে গোলাম মোস্তফা রঞ্জু বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও সমাজকল‍্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি আমার দায়িত্ব যেন সৎ ও নিষ্ঠার সাথে পালন করতে পারি এজন্য সকলে আমার জন্য দোয়া করবেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:০২   ১০৫ বার পঠিত  |   

----