ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় জ্বালানি তেল না দেওয়ায় পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর হামলা

আগৈলঝাড়ায় জ্বালানি তেল না দেওয়ায় পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর হামলা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬


আগৈলঝাড়ায় জ্বালানি তেল না দেওয়ায় পুলিশের উপস্থিতিতে পাম্প ম্যানেজারের ওপর হামলা
বরিশাল: আগৈলঝাড়ায় চাহিদামত জ্বালানি তেল না দেওয়ায় পাম্মের ম্যানেজারের উপর পুলিশের উপস্থিতিতে হামলার ঘটনা ঘটেছে । এই হামলার ঘটনা তাৎক্ষনিকভাবে পাম্মের ম্যানেজার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক ও থানার ওসি মোহাম্মাদ মাসুদ খানকে মোবাইল ফোনে জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পতিহার গ্রামের মৃত.সাত্তার সরদারের ছেলে মো.জাহাঙ্গীর সরদার বুধবার রাত সাড়ে ৯টা আগৈলঝাড়া ফিলিং স্টেশনে গিয়ে দেড়শত লিটার ডিজেল দাবী করেন। এসময় পাম্মের ম্যানেজার মো.জহিরুল ইসলাম তেল সংকটের কথা জানিয়ে এতপরিমান তেল দেওয়া সম্ভব নয় বলে জানালে তার উপর পুলিশের এসআই মনিরুল ইসলামের উপস্থিতিতে অর্তকিত হামলা করে জাহাঙ্গীর সরদার। এসময় তেলের পাম্মের উপস্থিতি পুলিশ ও স্থানীয় লোকজন নিবৃর্ত করার চেষ্টা করে। হামলার পরে পাম্মের ম্যানেজার তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক ও থানার ওসি মোহাম্মাদ মাসুদ খানকে তার উপর হামলার ঘটনা জানান।
আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ম্যানেজার মো.জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চাহিদামত তেল দিতে না পারায় আমার উপর জাহাঙ্গীর নামে এক ব্যক্তি হামলা করেছে। আমি বিষয়টি নির্বাহী কর্মকর্তা ও ওসি স্যারকে জানিয়েছি।
এব্যাপারে জাহাঙ্গীর সরদার বলেন, আমার এলাকার খালেক হাওলাদারের একটি ব্লকের মেশিনের জন্য জ্বালানি তেলের সুপারিশ করতে গিয়েছিলাম। একারনে তর্কাতকির এক পর্যায় পাম্মের লোকজন আমার উপর হামলা করেছে।
এব্যাপারে পাম্মে নিরাপত্তার দায়িত্বে থাকা এসআই মো.মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা হাতাহাতির ঘটনা দেখে এগিয়ে এসে নিবৃর্ত করি। পরে জানতে পারি জাহাঙ্গীর নামে এক ব্যক্তি একটি বোরো ব্লকের জ্বালানি তেলের জন্য সুপারিশ করেছিল। পাম্মের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কাছে যেতে বলায় এই ঘটনা ঘটেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:৫৮   ১৬০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ