ঢাকা    শনিবার, ৩০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ৪০পিস ইয়াবাসহ দশম শ্রেণির শিক্ষার্থী আটক

বাউফলে ৪০পিস ইয়াবাসহ দশম শ্রেণির শিক্ষার্থী আটক


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


 বাউফলে ৪০পিস ইয়াবাসহ দশম শ্রেণির শিক্ষার্থী আটক

পটুয়াখালী: বাউফল উপজেলায় ৪০টি ইয়াবা বড়িসহ দশম শ্রেণির এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার, ৯ এপ্রিল রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে কিশোরদের একটি চক্র এলাকায় ইয়াবার কারবারের সঙ্গে জড়িত। আটক কিশোরও ওই চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক কিশোরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, কিশোর অপরাধ রোধে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৩   ৬৮ বার পঠিত  |         

----