ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় অবহেলায় পড়ে আছে কোটি টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স • কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার • লালমোহনে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু • কয়রায় মাদ্রাসার ১২ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ, বন্ধের নির্দেশ • সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা • সুজানগরের মেধাবী শিক্ষার্থী রোমানের স্বপ্ন থামল সড়কে, শোকে স্তব্ধ স্বজনেরা • দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা • আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার • সুজানগরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত • আগৈলঝাড়া ছাত্রলীগ সভাপতি গ্রেফতার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান পদে সেলু’র প্রার্থীতা ঘোষণা

ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান পদে সেলু’র প্রার্থীতা ঘোষণা


আখতার হোসেন খান,ভূঞাপুর( টাঙ্গাইল )
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬


 ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান পদে সেলু’র প্রার্থীতা ঘোষণা

টাঙ্গাইল: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ভূঞাপুর প্রেসক্লাব কার্যালয়ে মতবিনিময়কালে তিনি আসন্ন নির্বাচনে নিজের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও স্থানীয় সমস্যা সমাধানে করণীয় বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরে নিজের প্রার্থীতা ঘোষণা করেন এবং তার দীর্ঘ রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

মতবিনিময় সভায় সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন- বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকেই আমি দলের সাথে যুক্ত ছিলাম এবং আছি। অতীতের দুঃসময়েও রাজপথে ছিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে জনগণের পাশে আছি এবং জীবনের শেষ সময়টুকু ভূঞাপুরের মানুষের জন্য করতে চাই।

তিনি আরো বলেন- আমি কখনো দলের বিপক্ষে কোন কর্মকান্ড করিনি এবং ভবিষ্যতেও করবো না। কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত। আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আমার প্রিয় নেতা মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু যে সিদ্ধান্ত দেবেন, আমি তা মাথা পেতে নিব। পরিশেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র উপদেষ্টা এডভোকেট খসরু মিয়া, ফলদা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাইদুর রহমান খান মোনায়েম সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:১৬   ২৩৭ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● কালীগঞ্জে ১৪ দিন পর দুই ডাকাত ও দুই ট্রাকসহ মালামাল উদ্ধার
● সালথায় সাংবাদিকদের সাথে যুবদলের মতবিনিময় সভা
● দোহারে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা
● আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত
● প্রবাসীকে নিয়ে কুৎসার প্রতিবাদ,একই পরিবারের তিনজন আহত



আর্কাইভ