ঢাকা    মঙ্গলবার, ১৬ জুন ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ময়মনসিংহ » মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে আইপিএস প্রদান উপলক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন

মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে আইপিএস প্রদান উপলক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 মুক্তি প্রি-ক্যাডেট স্কুলে আইপিএস প্রদান উপলক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন

নেত্রকোনা: কলমাকান্দায় মুক্তি প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে আইপিএস প্রদান উপলক্ষে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা ফিতা কেটে আইপিএসটির আনুষ্ঠানিক উদ্বোধন করে। এতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

প্রতিষ্ঠানের সহকারী পরিচালক মো. এনামুল হক তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম আহম্মদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির আহ্বায়ক মো. সেলিম রেজা।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল আকস্মিকভাবে বিদ্যালয়টি পরিদর্শন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। এ সময় তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে একটি আইপিএস প্রদানের প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে তার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয়ে আইপিএসটি প্রদান করা হয়।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য দেয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাতেহাতুল রাইসা, চতুর্থ শ্রেণির সিনড্রেলা নকরেক, তৃতীয় শ্রেণির শ্রীজা চক্রবর্তী, দ্বিতীয় শ্রেণির রুয়াইবা আলম আদিবা, প্রথম শ্রেণির অর্নিস প্রসূন সরকার এবং নার্সারী শ্রেণির আরাফ আহমেদ জায়ান। এছাড়াও অভিভাবকদের মধ্যে রিমা আক্তার ও আঃ রশিদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক পূর্ণিমা রানী চৌধুরী, সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং এসএমসি সদস্য স্বপন তালুকদার।
শেষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১৮   ৭৬ বার পঠিত  |      

----