ঢাকা    রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
• অভিনয় ছাড়েন গায়ত্রী, বিয়ে করেন ধনকুবের বিকাশকে • বিয়ে ছাড়াই মাতৃত্বের কথা ভাবছেন রাইমা সেন • মিরপুরের স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ায় জড়িতদের শাস্তি দাবি শফিকুর রহমানের • কালীগঙ্গায় নৌকা বাইচে চ্যাম্পিয়ন গোবিন্দল কশাই বাড়ী • ডেঙ্গু প্রতিরোধে আড়াইহাজারে র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান • মুক্তিযুদ্ধের পর শিক্ষায় ও জনসেবায় কেরামত আলীর দীর্ঘ পথচলা • কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা • ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ • পাইকগাছায় অরাজকতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ • সালথায় বিভাগদী শহীদস্মৃতি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে দোকান বন্ধের নির্দেশনা মানছে না অনেক ব্যবসায়ীরা

কাউখালীতে দোকান বন্ধের নির্দেশনা মানছে না অনেক ব্যবসায়ীরা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল ২০২৬


 কাউখালীতে দোকান বন্ধের নির্দেশনা মানছে না অনেক ব্যবসায়ীরা

পিরোজপুর: কাউখালীতে সরকারি নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যবসায়ীরা।সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা কার্যত উপেক্ষিত হচ্ছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান রাত ৭টার পরও দোকানপাট ও শপিং মল খোলা রাখছে, তবে এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে প্রতিদিন রাত ৮টা এমনকি তারও পরে দোকানপাট স্বাভাবিকভাবেই খোলা রাখা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
সাধারণ মানুষ ও সচেতন মহলের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তেমন জোরালো কোনো নজরদারি বা কার্যকর উদ্যোগ না থাকায় ব্যবসায়ীরা নিয়ম মানতে আগ্রহী নয়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সরকারি নির্দেশনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
নাম প্রকাশে না করার শর্তে কয়েকজন দোকানদার জানিয়েছেন কিছু দোকান বন্ধ করলে আর কিছু খোলা রাখলে বৈষম্যের সৃষ্টি হয়। ফলে বন্ধ দোকানদাররা ব্যবসা থেকে বঞ্চিত হয়। যে কারণে এই সমস্ত ব্যবসায়ীদের দাবি প্রশাসন যেন সকল দোকান এক সাথে সরকারি নির্দেশ মোতাবেক বন্ধ করা নিশ্চিত করেন।
ব্যবসায়ীদের দাবি, দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, যাতে সরকারি নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত হয় এবং নিয়ম-শৃঙ্খলা বজায় থাকে এমন দাবি করছেন সচেতন মহলও।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, রাত ৭ টার পর যদি কোন দোকানপাট ও শপিংমল খোলা রাখে তাহলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। সরকারি নির্দেশনা মানতে হবে সকল ব্যবসায়ীদের।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৭:২২   ৯৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● কাউখালীতে নারীর অধিকার ও মানবাধিকার নিয়ে মতবিনিময় সভা
● ডোবার পানিতে মিলল দুই বছরের স্বস্তিকের মরদেহ
● পবিপ্রবির দুই শিক্ষার্থীকে পথরোধ করে ছিনতাই, শ্লীলতাহানির অভিযোগ
● ছোনাউটা শ্রী গুরু আশ্রমের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
● কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত ছাড়তে নির্দেশ



আর্কাইভ