![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা জামায়াতের আমীর বাবুল আহমেদ, উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আইসিটি কর্মকর্তা সুমিত গুপ্ত, উপ-সহকারি প্রকৌশলী (জনস্বাস্থ্য) মেহেদী হাসান, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার আনোয়ার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক নাহিদ পারভীন রিপা, ইএসডিও প্রতিনিধি ওয়ালিউর রহমান ওলি প্রমূখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৪:২৭ ৫৫ বার পঠিত | ● নববর্ষ উদযাপন ● পীরগঞ্জ ● প্রস্তুতি সভা