ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরে বাস–পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫

ফরিদপুরে বাস–পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


 ফরিদপুরে বাস–পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২৫

ফরিদপুর: ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং অন্তত ২০–২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সোমবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের ভাঙ্গা–টেকেরহাট মহাসড়কের বাবলাতলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মাদারীপুরগামী শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব–১১–০১২২) বাবলাতলা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তরমুজবোঝাই একটি নাম্বারবিহীন পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি সড়কের পূর্ব পাশে ঢালে খাদে পড়ে যায়।
এতে বাসের অন্তত ২০–২৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় পিকআপে থাকা তরমুজ ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৩৭) ঘটনাস্থলেই নিহত হন। তিনি ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী এলাকার মৃত সেকেন মোল্লার ছেলে। এছাড়া পিকআপের চালক আরিফ (৪০) গুরুতর আহত হয়েছেন।
আহতদের মধ্যে সাগর (১৯), ফজলুল হক (৬০), আশরাফ মোল্লা (৫৫), লোকমান (৫০), বিলকিস (৪০), মীর ফারুক (৫৫), মেহেদী হাসান (২৮), সাদিয়া (২১), বিশ্বনাথ (৫৫), রূপালী (৪৫), গোলাম মোস্তফা (৫৫), মনিরুজ্জামান (৪০) ও লাভলুসহ আরও অনেকে রয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন হোসেন সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। পরে পিকআপটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩০:১৩   ৩৬ বার পঠিত  |