ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় অবৈধ তেল মজুতের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

ভেড়ামারায় অবৈধ তেল মজুতের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা


ভেড়ামারা ( কুষ্টিয়া ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল ২০২৬


ভেড়ামারায় অবৈধ তেল মজুতের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নে অবৈধ ডিজেল মজুতের সংবাদের ভিত্তিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ তেলের মজুত না পাওয়া গেলেও বিষ্ফোরক লাইসেন্স না থাকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার সময় বাহিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মসলেমপুর বালির ঘাট সংলগ্ন ‘সাইফুল স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানে ১০০ ব্যারেল ডিজেল অবৈধভাবে মজুত রয়েছে এমন সংবাদ পায় প্রশাসন। তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি-এর মেজর সাদ্দাত-এর নেতৃত্বাধীন একটি টিম, ভেড়ামারা থানা পুলিশ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে সংবাদে উল্লেখিত ১০০ ব্যারেল ডিজেলের পরিবর্তে মাত্র ১০০ লিটার ডিজেল পাওয়া যায়, যা মালিকপক্ষ নিজেদের ব্যবহারযোগ্য বলে দাবি করেন। তবে তেলের ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় ‘বিস্ফোরক লাইসেন্স’ না থাকায় পেট্রোলিয়াম আইন-২০১৬ এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের মালিক মোঃ আবু হুরাইরাকে (২০) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত আবু হুরাইরা ওই এলাকার মোঃ শহিদুল ইসলাম সদুর ছেলে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, জনস্বার্থে এবং অবৈধ মজুত রোধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৮:২২:৩৮   ১২৯ বার পঠিত  |      







খুলনা থেকে আরও...


ভেড়ামারায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের ক্রুকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড
ভেড়ামারায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ শুরু, রূপালি মৎস্যে স্বনির্ভরতা অর্জনের আহ্বান
জুয়ার ফাঁদে তরুণরা, কয়রায় এজেন্ট সক্রিয়
ভেড়ামারায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই গ্রেফতার ‎



আর্কাইভ