![]()
ঢাকা: দোহার ও নবাবগঞ্জ উপজেলার জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
মঙ্গলবার ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পহেলা বৈশাখ উদযাপনকালে দোহারের জয়পাড়া কলেজ মাঠে নববর্ষের বর্যবরন কর্নসাট পোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খন্দকার আবু আশফাক আরও বলেন, ‘ঢাকা-১ দোহার ও নবাবগঞ্জ উপজেলায় পহেলা বৈশাখের উদযাপন ছিল সত্যিই অসাধারণ। প্রাণবন্ত গান, নাচ আর সাজসজ্জায় চারদিকে ছড়িয়ে পড়েছিল উৎসবের আনন্দ।এই উৎসবমুখর ও আনন্দঘন মুহূর্তগুলো ভোলার নয়। সবাইকে জানাই সুখী ও সমৃদ্ধ নতুন বছরের শুভেচ্ছা।’
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো.মাঈদুল ইসলামের সভাপতিত্বে বর্যবরন কর্নসাটে আরও উপস্থিতি ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, সাবেক যুগ্ন আহবায়ক তানভীর আহম্মেদ সানু মোল্লা,ঢাকা জেলা বিএনপির মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শীলা, যুগ্ন সাধারন-সম্পাদক শম্পা আকতার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোহার উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মো.শামীম আহমেদ।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫৫:৩৪ ১৫০ বার পঠিত | ● এমপি ● খন্দকার আবু আশফাক ● দোহার