ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » নেছারাবাদে ৫০০ কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ

নেছারাবাদে ৫০০ কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬


নেছারাবাদে ৫০০ কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ

পিরোজপুর: নেছারাবাদ উপজেলায় ৫০০ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর। উদ্বোধনের পর প্রধান অতিথি নিজ হাতে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করেন।

এ সময় প্রধান অতিথি আহমদ সোহেল মনজুর বলেন, ‘বিএনপি এদেশের উন্নয়নের জন্য কাজ করে। নির্বাচনে ভোটের কালি এখনো আঙুল থেকে মুছে যায়নি, অথচ তার আগেই দেশনায়ক তারেক রহমান নির্বাচনী সময়ে জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি- তা বাস্তবায়িত হয়েছে। কৃষক কার্ডের কথাও বলেছি- সেটিও চালু হয়েছে।’

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা নাজুক থাকলেও এসব চ্যালেঞ্জ উপেক্ষা করে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছে। তবে বিরোধী দল এসব উন্নয়নের প্রশংসা না করে এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপির পাশে থাকার আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের এক পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

জানা গেছে, বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষামূলকভাবে দেশের ১০টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে নেছারাবাদ উপজেলায় প্রথম ধাপে ৫০০ জন কৃষককে এ কার্ড প্রদান করা হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নেছারাবাদে মোট ৩ হাজার ৫৫ জন কৃষক-কৃষাণীকে পর্যায়ক্রমে কৃষক কার্ড প্রদান করা হবে। এর মধ্যে ২ হাজার ৬৫ জন পুরুষ এবং ৯৯০ জন নারী রয়েছেন। কৃষকদের পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়েছে- ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও বড় কৃষক।

এদিকে, পরীক্ষামূলকভাবে ১০টি উপজেলার মধ্যে নেছারাবাদকে অন্তর্ভুক্ত করায় স্থানীয় কৃষক-কৃষাণী, সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৫৮:০৪   ৭৩ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ